শনিবার (৩১ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে শত্রুপক্ষের মোকাবিলায় ‘বুদ্ধিদীপ্ত যুদ্ধপ্রস্তুতি’ বজায় রাখার ওপর গুরুত্ব দেন খামেনি। তাঁর মতে, সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে এ ধরনের প্রস্তুতি জরুরি।

খামেনি বলেন, ‘শত্রুরা আবারও কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ও ইরানি জাতিই নির্ধারণ করবে, সেই হামলার সমাপ্তি কখন এবং কীভাবে ঘটবে।’

এর আগে শনিবার মোজতবা খামেনির এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানানো হয়, তিনি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাঁদের গুরুত্বপূর্ণ কৌশলগত নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনাগুলো শিগগিরই প্রকাশ করা হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

ইরানের সর্বোচ্চ নেতার এ বক্তব্যকে সম্ভাব্য হামলার জবাবে দেশটির সামরিক প্রতিক্রিয়ার পরিধি নিয়ে একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আলজাজিরা, ইরনা

এস