দেশটির মন্ত্রিসভায় ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে রবিবার একটি বিল পাস হয়। জেরুজালেম ও পশ্চিমতীরে উত্তেজনা অব্যাহত থাকা সত্বেও এ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র আলজাজিরা।

মন্ত্রিসভায় বিলটি উত্থাপিত হলে ১৪ জন মন্ত্রীর মধ্যে ৬ জন এর পক্ষে ভোট দেন। পরে দেশটির পার্লামেন্ট নেসেটে বিলটি পাঠানো হবে। বুধবার সংসদ সদস্যরা বিলটি পর্যবেক্ষণ করবেন।

টাইমস অব ইসরায়েল পত্রিকার এক প্রতিবেদনে বিলটিকে ‘বিতর্কিত’বিল বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, মন্ত্রীরা টাট টান উত্তেজনাকর বৈঠক করলেন। বৈঠকে তাদের উত্তপ্ত কথা কাটাকাটির শব্দ বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরাও শুনেন।

মন্ত্রিসভায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইহুদি রাষ্ট্র। এটি ইহুদিদের জন্য জাতীয়তাবাদী হিসেবে ধরা হবে। এখানে সকল নাগরিকেরই সমান অধিকার রয়েছে।

ইহুদিদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এ বিলটি কার্যকর ভূমিকা রাখবে। যারা ইহুদিদের ওপর আক্রমন চালায় ও ইসরায়েলের পতন চায়, তারা রাষ্ট্রীয় সকল সুবিধা পেতে পারে না।

ইসরায়েলী গণমাধ্যমগুলো জানায়, দেশটির অনেক মন্ত্রী এ বিলের কঠোর সমালোচনা করেছেন। গণমাধ্যমগুলো নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলকে ধর্মীয় রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছেন বলে অভিযোগ আনেন। এ বিল দেশটির গণতন্ত্রকে ধ্বংস করবে বলেও অভিযোগ করেছেন তারা।

 

এমকে