মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আস-সিসি সৌদি আরব সফরে গেছেন। দীর্ঘ দিনের পররাষ্ট্রমন্ত্রীসহ সৌদি রাজপরিবারের উচ্চ পর্যায়ে রদবদলের পর প্রথম রিয়াদ সফরে গেলেন সিসি। চলতি বছরে এ নিয়ে তৃতীয় দফা দেশটি সফর করছেন সিসি।

রিয়াদ সেনাঘাটিতে সিসিকে স্বাগত জানান সৌদি নতুন যুবরাজ প্রিন্স মুহাম্মদ বিন নায়েফ এবং উপ যুবরাজ প্রিন্স মুহাম্মদ বিন সালমান।

এর আগে নতুন নিয়োগ পাওয়া যুবরাজ এবং উপ যুবরাজকে সিসি শুভেচ্ছা জানাবেন বলে মিশরের প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে।

সৌদি জোট যখন ইয়েমেনে বিমান আগ্রাসন অব্যাহত রেখেছে তখন দেশটি সফরে গেলেন সিসি। সৌদি জোটের অংশ হিসেবে এ আগ্রাসনে অংশ নিয়েছে মিশর।

মিশরের সাবেক সেনাপ্রধান সিসি দেশটির প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতা গ্রহণ করেন। মুরসির সরকারকে উৎখাতে যে সব আরব দেশ প্রথম স্বাগত জানিয়েছিল তার অন্যতম সৌদি আরব।

এ ছাড়া, মুরসির উৎখাতের পর মিশর সরকারকে শত শত কোটি ডলার সহায়তা দিয়েছে সৌদি আরব। রেডিও তেহরান।

ইআর