ভারতের হরিয়ানায় গতকাল ব্যাপক বিক্ষোভে তিনজন নিহত হওয়ার পর তিনটি শহরে কারফিউ জারি করা হয়েছে। দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে।
উচ্চ শিক্ষা এবং চাকুরিতে কোটার দাবিতে সংখ্যালঘু জাট সম্প্রদায়ের মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।
ভারতে জাট সম্প্রদায়কে উচ্চ বর্ণের বলে গণ্য করা হয়। গত এক বছরে শিক্ষা ও চাকুরিতে কোটার দাবিতে আরও কয়েক দফা বিক্ষোভ করেছে জাটরা।
হরিয়ানার কয়েকটি এলাকায় বিক্ষোভ দমাতে সামরিক বাহিনীকে তলব করা হয়েছে।
এদিকে কারফিউ জারি সত্ত্বেও বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা একটি রেল স্টেশনে হামলা করে স্টেশন মাস্টারের অফিসে আগুন দিয়েছে।
বিক্ষোভকারীদের একজন নেতা যশপাল মালিক বলেছেন, তাদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে।
জেএইচ





