আমেরিকারর টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ সৈন্য নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। ঘাঁটিটির একটি মেডিক্যাল সেন্টারে বুধবার শেষবেলায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
২০০৯ সালে একই ঘাঁটিতে একই ধরনের ঘটনায় ১৩ সৈন্য নিহত ও ৩২ জন আহত হয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে মার্কিন সেনাবাহিনীর মেজর নিদাল হ্যাসানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বুধবারের গুলিবর্ষণের ঘটনায় ৩৪ বছর বয়সী সৈন্য ইভান লোপেজ দায়ী এবং সে নিজের বন্দুকের গুলির আঘাতে নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, এবারের গুলিবর্ষণের ঘটনা নিঃসন্দেহে পাঁচ বছর আগের ঘটনার ব্যাথা আবার জাগিয়ে দিয়েছে।
ফোর্ট হুডের কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী সৈন্য নিহত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং সবাইকে নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে বলা হয়েছে।
আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নোরফোক শহরের একটি নৌ ঘাঁটিতে একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের ভেতর গুলিবর্ষণের ঘটনায় দু’জন নিহত হওয়ার কয়েকদিন পর টেক্সাসে এ ঘটনা ঘটল। এ ছাড়া গত সেপ্টেম্বরে নোরফোক থেকে ২০০ কিলোমিটার উত্তরে ওয়াশিংটন নেভি ইয়ার্ডে এক বন্দুকধারীর গুলিতে ১২ ব্যক্তি নিহত হওয়ার পর পুলিশের গুলিতে হামলাকারী মারা যায়। সূত্র: বিবিসি, নিউইয়র্ক টাইমস।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
মার্কিন সেনা ঘাঁটিতে গুলিবর্ষণ: নিহত ৪, আহত ১৬
আমেরিকারর টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ সৈন্য নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে। ঘাঁটিটির একটি মেডিক্যাল
সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেফতার
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুজন মিয়াকে ২০১৯ সালের ২৭ মার্চ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে
সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা (৪৩) ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ
জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা থাকায় বাড়তি নিরাপত্তা বাহিনীর প্রয়োজন হবে না বলে মনে করছে নির্বাচন কমিশন।
















