গাজার সাধারণ মানুষের প্রতি হামলা চালানোর প্রতিবাদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাস।
তাদের সাইবার হামলায় ওয়েবসাইট অচল হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, ব্যাংক অব ইসরাইল।
এ ছাড়া ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়, আমেরিকার ইসরায়েলি দূতাবাস, ইসরায়েলি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো ও অভিবাসন দফতরের ওয়েবসাইট এ হামলা থেকে রেহাই পায়নি।
সাইবার হামলার পর এখনও অনেকগুলো ওয়েবসাইট ফের চালু করতে পারেনি ইসরাইল।
৮ জুলাই থেকে গাজায় সামরিক হামলার পর থেকেই অ্যানোনিমাস গোষ্ঠী ইসরায়েলের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে যাচ্ছে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





