করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯ জন। 

এই সময়ে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৪৯ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ২৮৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ২৯২। মোট মৃতের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৪০৮। এই মুহূর্তে দেশটিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩।

প্রায় এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা রয়েছে সাড়ে তিন হাজারের আশেপাশে। 

এমআর

messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button