বিরোধী দল ইয়েশ আতিদ পার্টির এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা এখন পুরোপুরি বাতিল।

লাপিদ আরও বলেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার মতো সামর্থ্য ইসরায়েলের নেই। তিনি ক্ষমতায় থাকলে দেশটির নিরাপত্তা হুমকির মুখে পড়বে, গণতন্ত্র বিপন্ন হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান ক্ষতিগ্রস্ত হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে লাপিদ এ মন্তব্য করেন। তাঁর বক্তব্যে নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি বিরোধী পক্ষের আপত্তি আরও স্পষ্ট হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এস