ফিলিস্তিনিদের উপর হামলার পরিকল্পনার সন্দেহে সাত জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। স্থানীয় পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রোববার সকালে দখল হওয়া পশ্চিম তীরের উত্তরে আদেই অ্যাড-এর দুটি অবৈধ বসতিতে অভিযান চালায় ইসরায়েলের পুলিশ ও শিন বেট নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তখন তারা ওই সাতজনকে আটক করে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি পশ্চিম তীরে বেশ কয়েকটি ঘটনায় ইসরায়েলি বাহিনী সারারাত অনুসন্ধান অভিযান চালায় এবং কয়েক জন সন্দেহ ভাজন ব্যক্তিকে আটক করে। দুমায় যা ঘটেছে তার তদন্তের অংশ হিসেবে এটা করা হয়েছে।

গত মাসে দুমায় অগ্নিসংযোগের ঘটনায় ১৮ মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু ও তার বাবা মারা যান। শিশুটির মা ও এক ভাই হাসপাতালে আছেন।

জেডআই