রোববার ফর্বেস মিডলইস্ট আরব বিশ্বের সবচেয়ে সম্পদশালী ব্যক্তির নাম প্রকাশ করেছে। ম্যাগাজিনটির হিসাব মতে, এক বছর আগের চেয়ে তাদের সম্পদের পরিমাণ অনেক কমে গেছে। তাদের হিসাবমতে, ৩২ আরব বিলিয়নিয়ারের সম্পদ এক চতুর্থাংশ (২৯.৯ বিলিয়ন ডলার) কমে এখন হয়েছে ৯৫.৫ বিলিয়ন ডলার।
ম্যাগাজিনটিতে সৌদি আরব, আরব আমিরাত, মিসর, লেবানন, ওমান, মরক্কো, আলজেরিয়া ও কাতারের ধনীদের নাম তালিকাভুক্ত করে।
এতে বলা হয়, ২০১৬ সালে সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদের কাছে সবচেয়ে বেশি অর্থ রয়েছে। তার সম্পদের পরিমাণ ১৭.৩ বিলিয়ন ডলার। তবে এক বছর আগে তার সম্পদ আরো ২০ ভাগ বেশি ছিল।
তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোম্পানির মালিক।
আর সবচেয়ে বেশি বিলিয়নিয়ার আছে লেবাননে। তাদের সংখ্যা হচ্ছে ৭। লেবাননেই রয়েছে এই অঞ্চলের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার। তিনি হলেন ফাহদ হারিরি। তার সম্পদের পরিমাণ ১.২ বিলিয়ন ডলার। তিনি লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির সর্বকনিষ্ঠ সন্তান। তিনি প্যারিসে বসবাস করেন।
আর সৌদি আরবে বিলিয়নিয়ারের সংখ্যা ছয়। তাদের মোট সম্পদ ৩৪.৬ বিলিয়ন ডলার। আমিরাতে ছয় বিলিয়নিয়ারের হাতে আছে ১৯.৭ বিলিয়ন ডলার।
মিসরেও আছে ছয় বিলিয়নিয়ার। তাদের হাতে আছে ১৪.২ বিলিয়ন ডলার সম্পদ।
এমআইএস।





