সংস্কৃতি যাচ্ছে কোন পথে! শুরু থেকেই বাংলাদেশের ৯০ ভাগ ধর্মপ্রাণ মুসলিম সমাজ পহেলা বৈশাখকে হিন্দুত্ববাদি সংস্কৃতি হিসেবে আখ্যায়িত করেছে। কেউ কেউ ভাবেন এটি আমাদের উৎসব নয়, এটা পালন করে সনাতন ধর্মীরা সুতরাং এ উৎসবের সঙ্গে মুসলমানদের কোন সম্পর্ক নেই।

কেউ যদি পালন করেও তা না বুঝে করছে বলে মন্তব্য তাদের। দিবসটিকে সনাতন ধর্মীদের একটি উৎসব হিসেবেও মনে করেন। এমন কি যারা পহেলা বৈশাখকে হিন্দুত্ববাদি সংস্কৃতি হিসেবে দাবি করেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বলা হচ্ছে মৌলবাদী অথবা হিন্দুবিদ্বেষী মনা।

আসলেই কি তা? ঢাকাসহ বাংলাদেশের সকল জায়গায় পহেলা বৈশাখকে বরণ করতে ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানট রমনার বটমূলে আয়োজন করে নানান প্রভাতী অনুষ্ঠানের। অনেকের মনেই প্রশ্ন জাগায় ছায়ানট রমনার বটমূলে কাদের সংস্কৃতি চর্চা করছে?

অবশেষে কলকাতার আনন্দবাজার পত্রিকাও মঙ্গল শোভাযাত্রাকে হিন্দুত্ববাদি সংস্কৃতি হিসেবেই উপস্থাপন করলো।

কলকাতার আনন্দবাজার পত্রিকা তুলে ধরা হলো:

কার সঙ্গে তুলনা করা যেতে পারে! কখনও মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা একডালিয়ার পুজো মণ্ডপ। কখনও বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা। তা সে রমনার বটমূলের বৃন্দগানই হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা। পুজো, বসন্ত উৎসবের মিলমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল।

দিনাজপুরের নবম শ্রেণির ছাত্রী ঝিলিক বিশ্বাস নববর্ষে মামাবাড়ি ঢাকায় বেড়াতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের মা ও বোনের সঙ্গে দাঁড়িয়েছিল। নববর্ষের জন্য নতুন ডিজাইনের শাড়ি পরে ওরা তিন জন। ঝিলিকের মা প্রতি বছরই নতুন ডিজাইনের শাড়ি তৈরি করেন। ‘‘এটাই এখন আমাদের জাতীয় উৎসব। যেখানেই থাকি ঠিক চলে আসি,’’ বলছিলেন ঝিলিকের মা। তত ক্ষণে জনস্রোত নেমে পড়েছে রাস্তায়।

হেলিকপ্টার থেকে ফুল ছড়িয়ে শুরু হয়ে গিয়েছে মঙ্গল শোভাযাত্রা। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা দড়ির ব্যারিকেড দিয়েও উৎসাহী জনতাকে ঠেকাতে পারছেন না।অষ্টমীর রাতে কলকাতায় যেমন হয়। শোভাযাত্রায় মন্ত্রী-সান্ত্রি সবাই ছিলেন। শোভাযাত্রা ঘিরে থিকথিক করছিল পুলিশ। তাতে অবশ্য ঝিলিকদের আনন্দে বিন্দুমাত্র ভাটা পড়েনি।

শুক্রবার রাতে দেখছিলাম রাস্তায় ছেলেমেয়েরা ভিড় করে আলপনা দিচ্ছেন। গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যেমনটা এখন পুজোর সময়ে কোনও কোনও রাস্তায় হয়, বাংলাদেশের নববর্ষ উদযাপন অনুষ্ঠানের ঢঙে। শনিবার ভোরে হোটেলের জানলা খুলে দেখি সেজেগুজে রাস্তায় নেমে পড়েছেন মানূষ। কেউ যাচ্ছেন রমনা ময়দানে। কেউ বিশ্ববিদ্যালয় চত্বরে। সকাল সাতটায় বন্ধ হয়ে গেল যানবাহন। গোটা শহর মেতে গেল বর্ষবরণে।

‘‘শুধু ঢাকা নয়, প্রতি জেলাতেই বর্ষবরণের মেজাজ এমনই,’’ বলছিলেন রাষ্ট্রপুঞ্জের অবসরপ্রাপ্ত কর্তা নুরুল ইসলাম। শুধু পুজো নয়, কলকাতার সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে-র মেজাজও যেন ধরা পড়ল বাংলাদেশের এই নববর্ষে! জাতি-ধর্মের বেড়া ডিঙিয়ে এ যেন সর্বজনীন উৎসব। নুরুল বলছিলেন, ‘‘কর্মসূত্রে সারা বছর নানা দেশে ঘুরে বেড়াই। কিন্তু বছর পয়লায় এখানে ফিরবই।’’

বাঙালির উৎসবের সঙ্গেই মিলেমিশে রয়েছে খাবার। প্রাতরাশে কোথাও পান্তা ভাত আর শুঁটকি মাছ, কোথাও বা পান্তা আর ইলিশ মাছ ভাজা। এমনকী পাঁচ তারা হোটেলে মধ্যাহ্নভোজের মেনুতেও অন্যতম আকর্ষণ পান্তা আর ইলিশ ভাজা! সঙ্গে শুকনো লঙ্কা পোড়া, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, বেগুন-চালকুমড়ো ভাজার সঙ্গে লইট্যা আর শেদল শুঁটকিও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতই নববর্ষে ইলিশের বদলে শুঁটকি খাওয়ার আর্জি জানান, ঢাকাইয়া পাতে এ দিন ইলিশ-শুঁটকির সহাবস্থানই ছিল বেশি।

এএস