সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল বা হেবরন শহরে ইহুদিবাদী ইসরাইলের কথিত যে ‘পুলিশ কর্মকর্তা’ রহস্যজনকভাবে নিহত হয়েছেন তিনি ছিলেন ইসরাইলি প্রযুক্তি গোয়েন্দা বিভাগের প্রধান।
মেজারাহি নামের এই কর্মকর্তা সম্প্রতি অজ্ঞাত-পরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হন। ইসরাইল তাকে পুলিশ কর্মকর্তা বলে উল্লেখ করেছিল।
যে অভিযানে মেজারাহি নিহত হয়েছে ইসরাইলি প্রচার-মাধ্যমগুলো তাকে ‘উন্নত মানের অভিযান’ বলে অভিহিত করেছে। এই মাধ্যমগুলো বলেছে, এই কর্মকর্তা ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগে ২৫ বছর ধরে কাজ করেছেন।
মেজারাহি ফিলিস্তিনের লেবানন ও সিরিয়া সীমান্তে আড়ি-পাতা ইউনিটগুলোতে কাজ করতেন।
ইসরাইলি প্রচার-মাধ্যমগুলো আরো বলেছে, মেজারাহি হত্যার অভিযানটিতে পেশাদারি দক্ষতা লক্ষণীয় এবং এ ধরনের অভিযানে বড় ধরনের লজিস্টিক সহায়তার দরকার হয়। এ ধরনের জটিল অভিযানে জড়িত আসল হত্যাকারীদের খুঁজে পাওয়া হবে খুবই কঠিন কাজ।
ইহুদিবাদী ইসরাইলের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বেনি গান্তজ বলেছেন, পশ্চিম তীরের সাম্প্রতিক ঘটনাগুলো ছিল ইসরাইলি নিরাপত্তা-স্বার্থগুলোর পরিপন্থী।
লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের গোপন সন্ত্রাসী হামলায় নিহত মুজাহিদ কর্মকর্তাদের রক্তের প্রতিশোধ সময়মত নেয়া হবে বলে বিভিন্ন সময়ে হুঁশিয়ারি দিয়েছিল। সূত্র: আইআরআইবি।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
প্রযুক্তি গোয়েন্দা-প্রধান নিহত হওয়ায় ইসরাইলে তোলপাড়
সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল বা হেবরন শহরে ইহুদিবাদী ইসরাইলের কথিত যে ‘পুলিশ কর্মকর্তা’ রহস্যজনকভাবে নিহত হয়েছেন তিনি ছিলেন ইসরাইলি প্রযুক্তি গোয়েন্দা বিভাগের প্রধান





