এদিন সকাল থেকেই মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পোশাকশ্রমিকেরা এসে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪, পল্লবীসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
দুপুর ১২টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিরপুর-১০ এলাকার নিয়ন্ত্রণ নেয়।
এরপর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-২, মিরপুর-১১ ও মিরপুর-১৪ এলাকার বিভিন্ন সড়কে বিক্ষিপ্তভাবে অবস্থান নেন।
সর্বশেষ খবর অনুযায়ী, মিরপুর-১০ এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সীমিত পরিসরে কিছু যানবাহন চলাচল শুরু হলেও সড়ক প্রায় ফাঁকা রয়েছে। পুলিশ কাউকে রাস্তায় অবস্থান করতে দিচ্ছে না।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম বলেন, বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এস
















