রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কাল বুধবার দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকাল সোমবার ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ঘনিষ্ঠ এমন তিনজন ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ওই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ট্রাম্প ও কিসিঞ্জারের মধ্যে নিউইয়র্কে বৈঠক হবে। দুজনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে টেলিফোন আলাপের পর বৈঠকটি হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের শীর্ষস্থানীয় উপদেষ্টা ছিলেন কিসিঞ্জার।
গত সপ্তাহে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকারের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। সাক্ষাতের দিন কংগ্রেসের শুনানিতে বেকার বলেন, ট্রাম্পের প্রস্তাবিত পররাষ্ট্রনীতিতে বিশ্বের স্থিতিশীলতা কমতে পারে।
এআই





