ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ান সেনারা ক্রিমিয়ার ফেডোশিয়া নৌঘাঁটিটি দখল করে নিয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে এটা রুশ সেনাদের তৃতীয় অভিযান।
ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ভ্লাদিশলাভ সেলেনজভ জানান, রুশ সেনারা দুই দিক থেকে ইউক্রেনের ঘাটিতে আক্রমণ করে। তারা সামরিক কর্মকর্তাদের বহনকারী বিশেষ যানবাহন নিয়ে আসে এবং গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।
তিনি আরো বলেন, রুশ সেনারা ইউক্রেনের সামরিকবাহিনীর সদস্যদের ঘিরে ফেলে এবং অফিসারদের হাত বাঁধে
ফেডোশিয়া ঘাঁটির এক সৈন্য রয়টার্সকে বলেছেন, রাশিয়ান সৈন্যরা গুলি ছুড়েছে এবং ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিয়েছে।
এর আগে বেলবেকের বিমানঘাঁটি ও নভোফেদেরিভকার নৌঘাঁটি দখলে নেয় রুশ সেনারা।
সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]
আন্তর্জাতিক
এবার ফেডোশিয়ার নৌঘাঁটি রুশ সেনাদের দখলে
ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ান সেনারা ক্রিমিয়ার ফেডোশিয়া নৌঘাঁটিটি দখল করে নিয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে এটা রুশ সেনাদের তৃতীয় অভিযান।