সমকাম বিরোধী আইন প্রণয়নের জের ধরে উগান্ডায় ৯ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা কর্মসূচি স্থগিত করল বিশ্বব্যাংক। সম্প্রতি ব্যাংকটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়ছে।
দেশটির স্বাস্থ্যখাতের উন্নয়নের লক্ষ্যে প্রদত্ত ৯ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা কর্মসূচি স্থগিত করে বিশ্বব্যাংকের কার্যনির্বাহী পরিষদ। দেশটির সদ্যজাত শিশু এবং প্রসূতী মায়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই অর্থ ব্যয় করার কথা ছিল।
বিশ্বব্যাংকের এক মুখপাত্র জানান, প্রস্তাবিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রণীত আইন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কি না তা খতিয়ে দেখতে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
উগান্ডা সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমা দেশগুলোকে নাক না গলানোর পরামর্শ দিয়েছে দেশটির সরকার।
উগান্ডা পৃথিবীর অন্যতম দারিদ্র্যপীড়িত দেশ। দেশটিতে বর্তমানে বিশ্বব্যাংক ১৫৬ কোটি মার্কিন ডলারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
সম্প্রতি রক্ষণশীল উগান্ডায় সমকামকে নিরুৎসাহিত করতে যাবজ্জীবন শাস্তির বিধান রেখে প্রণীত আইন কার্যকর করা হয়। এরপর থেকেই পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এই আইনের প্রতিবাদ জানায় এবং পশ্চিমা দাতা দেশগুলোও সহায়তা কর্মসূচি পুনর্বিবেচনার হুমকি দেয়। সূত্র: বিবিসি, রয়টার্স।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
উগান্ডায় বিশ্বব্যাংকের ঋণ সহায়তা স্থগিত
সমকাম বিরোধী আইন প্রণয়নের জের ধরে উগান্ডায় ৯ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা কর্মসূচি স্থগিত করল বিশ্বব্যাংক। সম্প্রতি ব্যাংকটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়ছে। দেশটির স্বাস্থ্যখাতের উন্নয়নের লক্ষ্যে প্রদত্ত ৯ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা কর্মসূচি স্থগিত করে বিশ্বব্যাংকের কার্যনির্বাহী পরিষদ। দেশটির সদ্যজাত শিশু এবং প্রসূতী মায়ের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই অর্থ ব্যয় করার কথা ছিল।
যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক
মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং খাদ্যশস্য পরিবহনে বাধার কারণে ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য গড়ে ২৩ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির আশঙ্কা, যুদ্ধের তীব্রতা আরও বাড়লে এবং রাশিয়ার তেল অবকাঠামোয় হামলা অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদলের বৈঠকে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সুরক্ষা কর্মসূচি মানুষের দুর্ভোগ লাঘব এবং দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এসব কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার পাশাপাশি নতুন করে মানুষের দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়া ঠেকানো সম্ভব হবে।
দেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে: বিশ্বব্যাংক
একাধিক খাদ্য ভর্তুকি একত্রিত করে বিদ্যমান নগদ সহায়তা কর্মসূচির আরো কার্যকর লক্ষ্য নির্ধারণের সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ যুক্ত করা গেলে দেশের অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা সম্ভব হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, সীমিত সরকারি সম্পদের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে আরো সুনির্দিষ্টভাবে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হবে।
নতুন ঋণচুক্তি সই, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাবে বাংলাদেশ
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে নতুন একটি ঋণচুক্তি সই করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। চুক্তি অনুযায়ী, রোপণ মৌসুমে কৃষকদের জন্য সার সহজলভ্য করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে সংস্থাটি। বর্তমান বাজারদরে এ অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা।
















