ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় আক্রমণ অব্যাহত রাখতে সব ধরনের আন্তর্জাতিক চাপ প্রতিহত করবে ইসরাইল।
গত বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজারটি লক্ষ্যবস্তুতে ইসরাইল হামলা করেছে। বিগত ২০১২ সালের আক্রমণের মতো এবারও দুই ধরনের বাহিনী ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নেতানিয়াহু।
তিনি আরও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। কোনো আন্তর্জাতিক চাপের কাছে ইসরাইল নতি স্বীকার করবে না।
গাজায় সম্প্রতি ইসরাইলি বিমান হামলার কারণে এ পর্যন্ত ১০৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া এই হামলায় ৭৪০ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। যাদের সবাই সাধারণ নাগরিক।
অপরদিকে, সাম্প্রতিক হামলায় ডজন খানেক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে ইসরাইলের দাবি।
তবে ফিলিস্তিন যোদ্ধারা ইসরাইলি হামলার প্রতিবাদে রকেট হামলা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। খবর বিসিসি।
ঢাকা, ১২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





