বিবৃতিতে বলা হয়, উত্তেজনা আরও বাড়াতে পারে—এমন যেকোনো পদক্ষেপ থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে। খবর আলজাজিরার।

মধ্যস্থতাকারী তিন দেশ বলেছে, ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি গাজা সংঘাতের অবসানে চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করছে। একই সময়ে সংঘাতের অবসানে একটি ‘সমন্বিত পরিকল্পনা’ বাস্তবায়নে জোরালো প্রচেষ্টা চলছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ‘বোর্ড অব পিস’ ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে বৈঠকসহ আলোচনার বিভিন্ন পর্যায়ে গঠনমূলক অগ্রগতি হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা এসব প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছে তিন দেশ।

যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং সংঘাতের আরও বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ‘বোর্ড অব পিস’-কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার।

এস