সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের আশংকায় রোববার ব্যাংকক জুড়ে হাজার হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক সভা-সমাবেশের ওপর সেনাবাহিনীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে সমাবেশের অঙ্গীকার করার প্রেক্ষাপটে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ২২ মে দেশটির বেসামরিক সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর সকল ধরণের গণবিক্ষোভ বন্ধে সামরিক জান্তা পদক্ষেপ নেয়ার পরও দেশটিতে ছোট তবে প্রচন্ড অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ হয়েছে।
জাতীয় পুলিশের উপ-প্রধান সোমিয়ত পমপাংমুয়াং বলেন, ‘আজ বিকেলে যেসব স্থানে বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব স্থানে সাড়ে ৬ হাজার সৈন্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে।’ খবর এএফপি’র।
তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
তিন সপ্তাহ আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের দ্ইু দিন আগে সেনাবাহিনী প্রধান প্রায়ুত সামরিক আইন জারি করেন। এ আইনে ৫ জনের বেশি লোকের একসঙ্গে সমাবেশ নিষিদ্ধ। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ০৮ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]