ইসরায়েলের পারমানবিক কেন্দ্র আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রস্তাব ব্যাহত করতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইহুদি রাষ্ট্রটি। সোমবার দেশটির পত্রিকা 'হারেজ' এই তথ্য জানিয়েছে।
মিশর, জর্ডান ও অন্যান্য আরব এবং মুসলিম দেশগুলোর সমর্থনে একটি খসড়া প্রস্তাব আন্তর্জাতিক আনবিক শক্তি এজেন্সির (আইএইএ) কাছে পেশ করা হয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করেছেন যে ইরানের সঙ্গে চুক্তি ওই প্রস্তাবের বিষয় তাদের আলোচনাকে ভেস্তে দিতে পারে।
এই খসড়া প্রস্তাব ইসরায়েলের পারমানিবক চুল্লিগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত করতে বাধ্য করবে। মধ্যপ্রাচ্যকে পারমানবিক অস্ত্রমুক্ত করতে গঠিত আন্তর্জাতিক কমিটিও এ নিয়ে সভা ডেকেছে।
'হারেজ' আরো বলেছে, এই খসড়া প্রস্তাব যদি পাস হয় তাতে নিরাপত্তা পরিষদের কোনো বাধ্যবাধকতায় পড়বে না ইসরায়েল। তবে দেশটি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক শক্তিগুলোকে ইসরায়েলের পারমানবিক চুল্লির বিষয় সজাগ থাকবে এবং আইএইএ'কে দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে উৎসাহী করবে।
জেডআই





