ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর ২০ মার্কিন সেনা কর্মকর্তাকে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পেন্টাগনের সঙ্গে একটি নিরাপত্তা সহযোগিতা কর্মসূচি বাতিল করেছে কুইটো।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভেন ওয়ারেন এ খবর নিশ্চিত করেছেন। একটি বার্তা সংস্থার কাছে পাঠানো ইমেইলে তিনি জানান, ইকুয়েডর সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা কর্মসূচি বন্ধ করে দেয়া হচ্ছে। চলতি মাসের শেষেই এই প্রতিরক্ষা কর্মসূচি বন্ধ করে দিতে হবে বলে তিনি জানান।
এর আগে, ইকুয়েডরের মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা জানান, ২০ মার্কিন সেনা কর্মকর্তাকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে কুইটো। এ সব কর্মকর্তাকে চলতি মাসের শেষ নাগাদ ইকুয়েডর ছাড়তে হবে।
দেশটিতে প্রয়োজনের বেশি মার্কিন সামরিক কর্মকর্তা রয়েছে বলে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া গত জানুয়ারি মাসে প্রকাশ্যে অভিযোগ করেন। অনেক মার্কিন কর্মকর্তাকে ইকুয়েডর ছাড়ার নির্দেশ দেয়া হবে বলেও সে সময় ঘোষণা করেন তিনি। পর্যবেক্ষকরা মনে করছেন, মার্কিন গোয়েন্দা তৎপরতা নিয়ে উদ্বেগের কারণে এ সব কর্মকর্তাকে ইকুয়েডর ত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কোরেয়া। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ইকুয়েডর ছাড়ার নির্দেশ মার্কিন সেনা কর্মকর্তাদের
ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর ২০ মার্কিন সেনা কর্মকর্তাকে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পেন্টাগনের সঙ্গে একটি নিরাপত্তা সহযোগিতা কর্মসূচি বাতিল করেছে কুইটো।





