নির্বাচিতরা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে/বিরুদ্ধে কোনো প্রকার মামলা গ্রহণ ও পরিচালনা করতে পারবেন না।
পদের নাম ও বিবরণ
পদের নাম: লিগ্যাল রিটেইনার পদসংখ্যা: নিদিষ্ট নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে (সমমানের সিজিপিএ) স্নাতক/স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় কমপক্ষে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিধিবিধান এবং ব্যাংকিং সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞ হতে হবে।
কর্মঘণ্টা: ন্যূনতম ৩ ঘণ্টা করে সপ্তাহে ৩ দিন একটি নির্দিষ্ট সময়ে বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে অবস্থান করতে হবে। বেতন: ৬০,০০০ টাকা
আবেদনের সময়সীমা: ২ আগস্ট ২০২৬ আগ্রহীরা সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলে আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।
১. বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে/বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ ও পরিচালনা করা যাবে না। ২. কোন রকম কারণ না দেখিয়ে ১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে প্রদান করে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে।
৩. অপরপক্ষও কর্তৃপক্ষকে ১ মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে দিয়ে নিয়োগ পাওয়া লিগ্যাল রিটেইনার পদ থেকে রিজাইন দিতে পারবেন।
https://erecruitment.bb.org.bd/openpdf.php বিস্তারিত জানতে ও আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এমএম