আগ্রহীরা ই-মেইল, সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন। পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: একুশে টেলিভিশন বিভাগের নাম: ডিজিটাল নিউজ পদের নাম: ক্যাম্পাস অ্যাম্বাসেডর শিক্ষাগত যোগ্যতা: সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান শিক্ষার্থী অন্যান্য যোগ্যতা সংবাদ সংগ্রহে আগ্রহ, বাংলা ভাষায় ভালো লেখার দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে পারদর্শী হতে হবে।
উন্নতমানের ছবি ও ভিডিও ধারণের জন্য স্মার্টফোন ও প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জাম থাকতে হবে। অভিজ্ঞতা: বাধ্যতামূলক নয়, তবে ভিডিও রিপোর্ট বা প্রকাশিত কাজের নমুনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে দায়িত্বসমূহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সংবাদ, ছবি, ব্রেকিং নিউজ ও গবেষণাসহ যাবতীয় তথ্য দ্রুত যাচাই করে পাঠাতে হবে প্রতি সপ্তাহে ন্যূনতম ২টি ভিডিও নিউজ প্যাকেজ তৈরি করে পাঠাতে হবে।
প্রয়োজনে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ঘটনা থেকে সরাসরি লাইভ রিপোর্টিং করা। পদসংখ্যা: উল্লেখ নেই চাকরির ধরন: বেসরকারি, পার্ট টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে, পাশাপাশি প্রশিক্ষণ ও চাকরির সুযোগও রয়েছে কর্মস্থল: নিজ নিজ ক্যাম্পাস আবেদন যেভাবে ই-মেইল: [email protected] আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের ও বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে।
ডাকযোগে/সরাসরি: জাহাঙ্গীর টাওয়ার (৭ম তলা), ১০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ আবেদনের সময়সীমা: ৭ আগস্ট ২০২৬
এমএম