ঘামাচি থেকে দূরে থাকতে সবচেয়ে জরুরি নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। এছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগেও আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

১) অ্যালোভেরা:

ঘামাচি তাড়াতে অ্যালোভেরা ভালো কাজ করে। ঘামাচির ওপর শুধু অ্যালোভেরার রস বা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মিশিয়ে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

২) নিমপাতা:

ঘামাচি তাড়াতে নিমপাতা এক দারুণ প্রাকৃতিক দাওয়াই। গোলাপজলমিশ্রিত নিমপাতার রস ঘামাচির ওপর লাগালে ঘামাচি মরে যায়।

৩) মুলতানি মাটি:

ত্বক ও চুলের যত্নে মুলতানি মাটি ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। তবে এটি চর্মরোগের প্রাকৃতিক ওষুধ হিসেবেও কার্যকর। মুলতানি মাটি গোলাপজল দিয়ে পেস্ট করে ঘামাচির ওপর লাগিয়ে রাখুন। কিছুক্ষণ রাখার পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৪) চন্দন:

ত্বকের জন্য চন্দন কতটা উপকারি, তা আর বলার অপেক্ষা রাখে না। ব়্যাশ, ব্রণ, ঘামাচির মতো সমস্যা চন্দন দূর করতে পারে। গোলাপজলে চন্দন পাউডার মিশিয়ে ঘামাচির জায়গায় লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৫) বরফ:

ঘামাচিতে উপকার পেতে সবচেয়ে সহজ উপায় হলো যে সব স্থানে ঘামাচি আছে, সেখানে বরফ ঘষা। ঠাণ্ডা পানিও ভালো আরাম দেয় ঘামাচিতে।

একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের ত্বক খুবই সংবেদনশীল। নখ দিয়ে ঘামাচি চুলকাবেন না। সমস্যা বাড়লে নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না। চিকিৎসকের পরামর্শ নেবেন। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এন