যারা অতিরিক্ত নাক ডাকেন তাদের জন্য দুঃসংবাদ। মাত্রাতিরিক্ত নাক ডাকার ফলে ক্যান্সারের মত মরণব্যাধি হতে পারে। কেননা নাক ডাকার ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে অক্সিজেন সংকটের সৃষ্টি হয়।

নতুন এক রিপোর্টে বলা হয়েছে, উচ্চ শব্দে নাক ডাকার ফলে মানুষের শ্বাস-প্রশ্বাস জনিত প্রক্রিয়া ১০ সেকেন্ড বা তারও বেশি সময়ের জন্য বন্ধ থাকে। ফলে যারা উচ্চ শব্দে নাক ডাকেন তারা অন্যদের তুলনায় অনেক বেশি ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

ধারণা করা হয়, গুরুত্বপূর্ণ অঙ্গে অক্সিজেন সরবারহে ঘাটতির ফলে দেহ থেকে একধরনের সংকেত প্রোটিন আরো বেশি দেহকোষ তৈরি করে। এই দেহকোষ ক্যান্সার সৃষ্টিকারক টিউমারকে বড় হতে সাহায্য করে।

এজন্যই যারা নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চার মাধ্যমে দেহে অক্সিজেনের সরবারহ ঠিক রাখতে পারেন তারা অপেক্ষাকৃত অলস লোকদের তুলনায় ক্যান্সার ঝুঁকিমুক্ত।

সারা বিশ্বে প্রায় ৪৪% মধ্যবয়স্ক পুরুষ ও ২% নারী উচ্চ শব্দে নাক ডাকেন।

এর আগে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, নাক ডাকার কারণে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ জনিত সমস্যা হতে পারে। এবার এর সাথে যুক্ত হল ক্যান্সার ঝুঁকি।

সুতরাং, নাক ডাকিয়েরা সাবধান!

সূত্র: ডেইলি মেইল

এআই