তৈরি করতে যা লাগবে
- তাল- ১টি
- সুজি- ১০০
- ময়দা- ১৫০ গ্রাম
- দুধ- ৩৫০ মিলি.
- চিনি- ২৫০ গ্রাম
- নারিকেল কোরানো- অর্ধেকটা
- তেল- ৩ টেবিল চামচ
- লবণ- ১ চিমটি।
যেভাবে তৈরি করবেন
প্রথমে তালের পাল্প বের করে জ্বাল দিতে হবে। তাল জাল দেওয়ার সময় ফেনা তৈরি হয়, সেই ফেনা চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। তাল একটু ঘন হয়ে এলে ৩ টেবিল চামচ একটা বাটিতে তুলে রাখতে হবে বাকী অংশ ভালো করে জ্বাল দিতে হবে। একটু শুকিয়ে এলে কোরানো নারিকেল ও প্রয়োজন মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে পুর তৈরি করে নিন।
সুজি পানি দিয়ে ধুয়ে ১/২ ঘণ্টা অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ময়দা, ভেজানো সুজি, চিনি, দুধ, এক চিমটি লবণ ও তালের পাল্প দিয়ে বেটার তৈরি করে নিতে হবে। এই বেটার ১/২ ঘণ্টা রেখে দিন। চুলায় ননস্টিকের প্যানে তেল লাগিয়ে এক হাতা করে বেটার দিয়ে ছড়িয়ে গোল করে দিন। মাঝখানে লম্বা করে পুর দিয়ে ফোল্ড করে ভেজে নিন। তুলে পরিবশেন করুন সুস্বাদু তালের পাটিসাপটা।
এনএইচ





