ব্যস্ততার খাতিরে অনেকেই এখন সময় মেনে জিমে গিয়ে শরীরচর্চার সুযোগ পান না। তারা চাইলে ঘরেই বিভিন্ন কৌশল অনুসরণ করে ওজন কমাতে পারবেন। জেনে নিন জিমে না গিয়েও কীভাবে ওজন ঝরাবেন-

> দৈনিক হাঁটার অভ্যাস গড়ুন। ওজন কমাতে হাঁটাহাঁটি দারুন কার্যকরী ভমিকা রাখে। হাঁটার পাশাপাশি জগিং ও দৌড়ানোর অভ্যাসও গড়তে পারেন।

> দড়ি লাফও ওজন কমাতে সাহায্য করে। ধীরে ধীরে দড়ি লাফের সংখ্যা বাড়ানোর মাধ্যমে দ্রুত ওজন ঝরাতে পারেন আপনি।

> ঘরের বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে না চাইলে ঘরের ভেতরেই শরীরচর্চা করুন। স্কোয়াট, ক্রাঞ্চ, জাম্পিং জ্যাক, লাঞ্জ ইত্যাদি সহজে বাড়িতে অনুশীলন করা যেতে পারে।

> ওজন কমানোর সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হলো যোগব্যায়াম। আপনি যদি জিমে যেতে না চান তাহলে ঘরেই যোগব্যায়ামের মাধ্যমে ওজন কমাতে পারেন। তবে প্রশিক্ষণ ছাড়া যোগব্যায়ামের কঠিন আসনগুলো করা থেকে বিরত থাকুন।

> লিফটের বদলে সিঁড়ির ব্যবহার করুন। আপনার এই ছোটখাট অভ্যাসই ওজন কমাতে কার্যকরী ভূমিকা রাখবে।

> ওজন কমানোর আরেকটি কার্যকর উপায় হলো নাচ। জিমে ব্যায়াম করা একঘেয়ে ও বিরক্তিকর হতে পারে। তাই ঘরেই আপনি পছন্দের গানে নাচতে পারেন। নাজ একটি দুর্দান্ত অনুশীলন। এটি আপনাকে খুব দ্রুত ক্যালোরি পোড়াতেও সাহায্য করে।

> ঘরের কাজ করুন নিজেই। ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে কাপড় ধোয়া ইত্যাদি কাজের অভ্যাস ওজন কমাতে সাহায্য করবে দ্রুত।

এমআই