নারকেল তেল : খানিকটা নারকেল তেল মুখে নিয়ে দু-তিন মিনিট ভালো করে কুলকুচি করুন, তার পর তেলটা ফেলে দিন। দেখবেন, নিমেষে দাঁত ঝকঝকে হয়ে গেছে। পাশাপাশি, নারকেল তেল দাঁতের স্বাস্থ্যও ভালো রাখে।
লবণ : দাঁত মাজা হয়ে গেলে আঙুলের ডগায় অল্প লবণ নিয়ে দাঁতে ঘষে নিন। দাঁত ঝকঝকে সাদা হবে। পাশাপাশি লবণ দাঁতের গোড়া শক্ত ও মজবুত করে।
বেকিং সোডা : টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে দাঁত মেজে নিন। দাঁত চকচকে হবে।
পাতিলেবুর রস : পাতিলেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। পাতিলেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে দাঁত মাজলে দাঁতের হলদে ভাব দূর হয়। পাতিলেবুর খোসা দিয়ে দাঁত ঘষলেও দাঁত ঝকঝকে হবে।
এনএইচ





