চলুন জেনে নেওয়া যাক, মুচমুচে আলু-ডালের পিঁয়াজু তৈরির রেসিপি-
- তৈরি করতে যা লাগবে
- ডাল- ১ কাপ
- আলু ছোট- ১টি
- পেঁয়াজ কুচি- ১ কাপ
- কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ
- আদা বাটা- দেড় চা চামচ
- রসুন বাটা- দেড় চা চামচ
- লবণ- পরিমাণমতো
- হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
- জিরা গুঁড়া- দেড় চা চামচ
- ধনিয়া পাতা কুচি- ১/৪ কাপ
- তেল- পরিমাণমতো।
- যেভাবে তৈরি করবেন
ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে ধুয়ে পানি পুরোপুরি ঝরিয়ে বেটে নিন। আলু মিহি কুচি করে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন। এখন আলুর পানি ভালো করে চিপে ফেলে দিন। একটি পাত্রে আলু কুচি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, লবণ, হলুদ, জিরা এবং ধনিয়া পাতা হাত দিয়ে মেখে নরম করে এই মিশ্রণের সঙ্গে বাটা ডাল মিশিয়ে নিন। পাত্রে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে পাতলা করে তেলে দিতে থাকুন। এরপর পেঁয়াজু লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিয়ে পরিবেশন করুন।
এনএইচ





