এমন সমস্যায় কয়েকটি টিপস অনুসরণ করলে ঘরোয়া উপায়ে সমাধান করতে পারবেন গ্যাস্ট্রিকের সমস্যা। চলুন জেনে নিই দ্রুত ঘরে থাকা উপকরণে কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন-
আদা: আদা গ্যাস্ট্রিক সমস্যায় জ্বালাপোড়া হলে তা রোধ করতে সাহায্য করে। আদা খেলে বমি সমস্যা, বদ হজম, গ্যাস হওয়া কমে যায়।
দই: ভারী খাবার খাওয়ার পর ২/৩ চামচ দই খেয়ে নিন। দই পাকস্থলীকে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, যা গ্যাস্ট্রিক হওয়ার অনতম কারণ।
কলা: যদি আপনার দীর্ঘ বিরতি দিয়ে খাবার খাওয়ার অভ্যাস থাকে, তবে এর মাঝে কলা খেয়ে নিন। এটি আপনাকে গ্যাস্ট্রিকের হাত থেকে রক্ষা করবে।
তুলসি পাতা: গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার জন্য তুলসি পাতা বেশ কার্যকরী। কয়েকটি তুলসি পাতা চিবিয়ে খেয়ে নিন।
বাটারমিল্ক: ভারী বা মসলাদার খাবার খাওয়ার পরে একগ্লাস বাটারমিল্ক খান এবং সবচেয়ে ভালো হয় এতে সামান্য কালো মরিচ বা জিরা গুঁড়া ছিটিয়ে দিন।
এন





