ইউরোপের সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রে।
চেচনিয়া অঞ্চলের শালি শহরে মসজিদটি নির্মাণ করা হয়।
মসজিদটি তৈরি করার সময় এতে গ্রিক মার্বেল পাথর এবং বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করা হয়েছে। অপরূপ সৌন্দর্যের এই মসজিদে একসাথে ৩০ হাজার মানুষ নামাজ পড়তে পারবে।
শুক্রবার (২৪ আগস্ট) চেচনিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ও সৌদি আরবসহ বিভিন্ন বিদেশি অতিথিদের নিয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ইউরোপের বৃহত্তম মসজিদটির উদ্বোধন করা হয়।
চেচেন কর্তৃপক্ষ এটিকে ইউরোপের ‘বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর’মসজিদ হিসেবে আখ্যায়িত করেছেন।
চেচনিয়ায় উদ্বোধন করা নতুন মসজিদ
মসজিদটি নির্মাণ করতে সাত বছর সময় লেগেছে। মসজিদটি উদ্বোধনের সময় চেচনিয়ার প্রেসিডেন্ট রামজান কাদিরভ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার মৃত্যুর পর তার সম্মানে তারা যেন একটি ছোট মসজিদ নির্মাণ করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী হিসেবে পরিচিত চেচনিয়ার নেতা রামজান কাদিরভ বলেছেন, আঞ্চলিক রাজধানী গ্রোজনি থেকে খানিকটা দূরের শহর শালীতে অবস্থিত এই মসজিদটি ‘স্থাপত্য শিল্পে অনন্য, এবং পরিধি ও সৌন্দর্যে অতুলনীয় হিসেবে পরিচিতি পাবে।
মুস্তাঈন





