কীভাবে ঠোঁটের কালচে ভাব দূর করে গোলাপি আভা ফিরিয়ে আনবেন জানুন তার উপায়-
সঠিক লিপবাম ব্যবহার
খুব কম দামের লিপবাম ব্যবহার না করাই ভালো। সুগন্ধীযুক্ত লিপবাম এড়িয়ে চলন। লিপবাম কেনার সময় দেখে নিন তাতে এসপিএফ আছে কি না। কমপক্ষে ৩০ এসপিএফ যুক্ত লিপবাম বাছাই করুন। তাহলে ঠোঁটের কোমলতা বজায় থাকবে, ঠোঁট হবে গোলাপি।
চিনি ও মধুর ব্যবহার
ঠোঁটের মরা চামড়া দূর করতে চিনি ও মধুর প্যাক খুবই কার্যকরী। এছাড়াও ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে বাদাম তেল লাগাতে পারেন। অ্যালোভেরা জেলে চিনি মিশিয়েও তা স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। এগুলো সবই ঠোঁট থেকে কালো দাগ দূর করতে সাহায্য করে।
লেবু, আলু ও বিট
লেবুর রস, আলু আর বিট ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ রাতে ঠোঁটে লাগান, সকালে ধুয়ে ফেলুন। এই প্যাক ঠোঁটের কালচে ভাব দূর করে গোলাপি আভা এনে দেবে। সপ্তাহে একবার এই ঘরোয়া প্রতিকার ব্যবহার করলে দিনকয়েকেই পরিবর্তন বুঝতে পারবেন।
ত্বক আর্দ্র রাখুন
শরীরে আর্দ্রতার অভাব দেখা দিলে ঠোঁটের ওপরেও তার প্রভাব পড়বে। দিনে অন্তত ৭-৮ গ্লাস পানি খান। পাতে রাখুন ফল-সবজি। সেসঙ্গে ঠোঁটে নিয়মিত লিপবামও লাগান। এতে ঠোঁট শুষ্ক হয়ে পড়বে না। ফলে ফাঁটাভাবও কম দেখা দেবে। রাতে ঘুমানোর সময় নাভিতে নারকেল তেল দিন। ঠোঁটেও খানিকটা তেল লাগান। এতে ঠোঁটের কালোভাব দূর হবে।
এমএম