ঠান্ডা দুধ :

হাতের জ্বালাভাব কমাতে ঠান্ডা দুধ হাতে লাগান। দুধ না থাকলে দইও লাগাতে পারেন। তাৎক্ষণিক আরাম মিলবে এতে।

আইসকিউব :

ভিনেগার, লেবুর রস আর পানি মিশিয়ে আইস কিউব বানিয়ে নিন। এই আইস কিউব হাতে লাগালেও জ্বালাপোড়া কমে যায়। কিংবা বরফের পানিতে হাত ডুবিয়েও রাখতে পারেন কিছুক্ষণ। 

বেকিং সোডা :

পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়েও তা হাতে লাগাতে পারেন। তাৎক্ষণিক উপকার পাবেন।

পেট্রোলিয়াম জেলি :

এক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি বা অলিভ অয়েলও খুব কার্যকরী। হাতে ম্যাসাজ করে নিন। জ্বলুনি কমে যাবে।

অ্যালকোহল :

হাতের জ্বালাপোড়া কমাতে অ্যালকোহল-ও  খুবই কার্যকর। অ্যালকোহল দিয়ে হাতে ম্যাসাজ করলে উপহার পাবেন ঝটপট।

হাত জ্বালার সমস্যা এড়াতে যা করবেন :

মরিচের কারণে হাত জ্বালাপোড়ার সমস্যা এড়াতে চাইলে ছুরি বা বটির বদলে কাঁচি দিয়ে মরিচ কাটুন। আর মরিচ বাটার ক্ষেত্রে হাতে গ্লাভস পরে নিলে হাত জ্বালা করার ভয় থাকবে না। তথ্যসূত্র: অল রেসিপিস।

এন