সুগন্ধ
আম যদি মিষ্টি হয় তবে এক ধরনের সুগন্ধ বের হতে থাকবে। তাই আম কেনার সময় দ্বিধা-দ্বন্দ্বে না ভুগে বরং একটি আম নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকে দেখুন। আমের বোঁটার কাছটাতে গন্ধ নেবেন। যদি মৃদু সুগন্ধ নাকে এসে লাগে তবে বুঝবেন এই আম মিষ্টি হবে। এভাবে দেখে কিনলে মিষ্টি আম খেতে পারবেন।
নরম হবে
আম যদি গাছপাকা হয়ে থাকে তবে তা নরম হবে। তাই আম কেনার সময় আমের গায়ে হালকা করে টিপে দেখতে পারেন। যদি দেখেন আঙুলের চাপে দেবে যাচ্ছে তাহলে সেই আম কিনতে পারেন। কারণ গাছপাকা আম হলে তা টক হওয়ার সম্ভাবনা কম থাকে। এদিকে কাঁচা কিংবা অর্ধপাকা আম পাকানো হলে তাতে টকভাব থেকেই যায়। তাই বুঝেশুনে কিনুন।
গাঢ় হলুদ রঙ
আম কেনার আগে তার রঙের দিকে ভালো করে খেয়াল করুন। যদি আমের রঙ গাঢ় হলুদ হয় তবে বুঝে নেবেন এই আম মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। একটু আঙুল বুলিয়ে খোসা পাতলা কি না তা দেখে নিতে পারেন। আকার এবং রঙ ঠিক থাকলে সেই আম সুস্বাদু হবেই। তবে সবুজ রঙের আম যে মিষ্টি হয় না, তা কিন্তু নয়। সেক্ষেত্রে গন্ধ শুঁকে কিনতে পারেন।
খোসায় দাগ আছে কি না
আম কেনার সময় এর খোসায় যদি কোনো দাগ-ছোপ দেখেন তবে সেই আম না কেনাই ভালো। কারণ সেই আমের ভেতরের কিছু অংশ খারাপ হতে পারে। সেইসঙ্গে খেতেও খারাপ লাগতে পারে। তাই আম কেনার সময় খেয়াল করুন, এতে দাগ আছে কি না। এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন।
এমআই





