যেতে নাহি দিব হায়,তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। শ্রীপুর উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের পর্যায়ক্রমে অবসর গ্রহন করা ৫জন প্রধান শিক্ষক ও ৮জন  সহকারী শিক্ষকসহ ১৩ শিক্ষকে ১৯ জানুয়ারী রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেবানন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন।

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না। ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যাদের বক্তব্যে রাখেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাবেকশিক্ষক মোঃইন্তাজ উদ্দিন, সাবেক শিক্ষক মুরালী মোহন বিশ্বাস, সাবেক শিক্ষক আব্দুস সালাম, সাবেক শিক্ষক বিশ্বাস অজিত কুমার সহ আরো অনেকে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্ররায়ের সার্বিক পরিচালনায় শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, ও কয়েকশত ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করেন।

সাইফুল্লা/এএস