দিনাজপুরের খানসামা উপজেলায় এক মাদক বহনকারীর ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

খানসামা থানার এএসআই নূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিবার (৩ জুলাই) দুপুর ১ টায় উপজেলার সূবর্ণখূলী গ্রামে অভিযান চালিয়ে ভ্যান চালক সুভাষ চন্দ্র রায়ের(৩৪) কাছ থেকে বিপুল পরিমাণের বাংলা মদ উদ্ধার করা হয়।

সেখান থেকে তাকে আটক করে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: সাজেবুর রহমানের আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সুভাষ চন্দ্র উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সূবর্ণখূলী গ্রামের মৃত সুকরা চন্দ্র রায়ের ছেলে।

এমআইএস