এর আগে শনিবার (১৩ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, সাভার আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ আমাদের এখানে চারজন এসেছিল। তাদের মধ্যে শরিফুল ইসলাম নামে এক যুবক সোমবার (১৫ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১৬মে) রাত ৮টার দিকে মো. নুরুন্নবী আইসিইউতে মারা যান। তার শরীরে ৪৩ শতাংশ দগ্ধ ছিল। মো. বেলাল হোসেন রাত ১০টার দিকে আইসিইউতে মারা যান। তার শরীরে ৩৬ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ আরও এক শিশু চিকিৎসাধীন আছেন।
নুরুন্নবী গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়, ও মো. বিল্লাল হোসেনের গ্রামের বাড়ি রংপুর জেলায়।
এবি





