যুবলীগ নেতাকে গুলির করার অপরাধে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল আলমকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) রাতে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপ থাকায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
জানা গেছে, মঞ্জুরুল আলম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য। শনিবার রাতে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।
কোতয়ালী থানার ওসি জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, তারা অফিসার্স ক্লাব থেকে বের হয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। একপর্যায়ে মঞ্জুরুল আলম পিস্তল বের করে জয়নালের পায়ে গুলি করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে আহত জয়নালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আনোয়ারা উপজেলার বাসিন্দা জয়নাল দক্ষিণ জেলা যুবলীগ নেতা।
এমবি





