বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে শুক্রবারের জন্য এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

বৃহস্পতিবার শিডিউল দেওয়ার পরিবর্তে ডিপিডিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই।

তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো

অন্যদিকে, এক বিজ্ঞপ্তিতে লোডশেডিং শিডিউল জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। ডেসকো গ্রাহকরা শিডিউল দেখতে ক্লিক করুন এখানে

দেশে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং।

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত শিডিউল করে দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আবার শিডিউলের বাইরেও শোডশেডিং হচ্ছে।

এন