পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তারিকুল ইসলাম জানান, দ‌ক্ষিণ আফ্রিকার কেপটাউনের দিকে যাওয়ার পথেনবিউফোর্ট ওয়েস্ট শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দূতাবা‌সের বরাত দি‌য়ে মহাপরিচালক ব‌লেন, দূতাবাস থে‌কে এসব তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। দূতাবাস খোঁজ-খবর রাখ‌ছে। ত‌বে এখনও নিহত‌দের প‌রিচয় নি‌শ্চিত ক‌রে‌নি দূতাবাস, তারা কাজ কর‌ছে।

এমআই