আরো একজন মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কক্সবাজার শহরের বিডিআর ক্যাম্প পেতা সওদাগরপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম জিয়াউর রহমান (৩০)। তিন পেতা সওদাগর পাড়ার আব্দুল হক মাঝির ছেলে।

জিয়াউর রহমান পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী বলে জানান, কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী।

পুলিশ জানায়, বছরখানেক আগে বিডিআর ক্যাম্প এলাকার পেতা সওদাগর পাড়া এলাকার হাবিব উল্লাহ ও সুমন বডুয়া নামে দু'জনকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় পাঠান জিয়াউর রহমান।

কিন্তু তারা থাইল্যান্ডের কারাগারে ১১ মাস বন্দি ছিলেন। পরে সরকারি সহযোগিতায় তারা দেশে ফিরে এসে জিয়াউরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন।

এআর