শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, তিনি দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। কারণ দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। কিন্তু তাঁর আর দেশে ফেরা হয় না।’

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, তারেক রহমান দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। অন্যদিকে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাঁর ভাষায়, এটাই জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য।

প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্যকে আড়াল করেও রাখা যায় না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ইতিহাস পরিবর্তন করা সম্ভব নয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থানও কেউ বদলাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, তাঁরা বেহেশতের নিশ্চয়তা দিতে পারবেন না, তবে উন্নয়নের নিশ্চয়তা দিতে চান। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের উদ্দেশ্য বলে জানান তিনি।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

এস