ঝিনাইদহের আলহেরা বাইপাস এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলো মাগুরা জেলার সদর উপজেলার পারলা গ্রামের আবেদ বিশ্বাসের ছেলে রিয়েল বিশ্বাস (১৯) ও ভিটাশাহ গ্রামের সেকেন মোল্যার ছেলে সুজন মোল্যা (২১)।

পুলিশ জানিয়েছে, কালীগঞ্জ থেকে মাদক ব্যবসায়ীরা ইয়াবা নিয়ে মাগুরার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সলেমান হোসেন মোল্যার নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এআর