কক্সবাজারের রামুতে ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রামু সদরের মেরংলোয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর।

গ্রেপ্তার হয়েছেন পূর্ব মেরংলোয়া এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে রাশেদুল করিম (২০) ও অন্য একজন (১৭), যার বয়স ১৮ বছরের কম বলে নাম প্রচার করা হয়নি।

ওসি বলেন, ফেইসবুকে নিজেদের আইডি ব্যবহার করে তারা দুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে গত কয়েক দিন ধরে প্রচার করে আসছিলেন।

“বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
তাদের নামে তথ্য-প্রযুক্তি আইনে মামলা হবে বলে ওসি জানান।

এমআর