বুধবার দুপুরে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নতুন ভাড়ার তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

এর আগে মঙ্গলবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানান মালিকরা। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে তারা যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছিলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে সড়ক পরিবহনেও পড়েছে। বুধবার সকালে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। আর আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন বাসভাড়া ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

এস