বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ইলিশার বঙ্গের চরে আটকা পড়া যাত্রীবাহী সুন্দরবন-৮ লঞ্চটি ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাসার মজুমদার জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চটি মঙ্গলবার সকাল ৯টার দিকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ৮০০ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর রাত ৪টার দিকে বঙ্গের চরে আটকা পড়ে লঞ্চটি। এ সময় গ্রিন ওয়াটার লঞ্চ ও ট্রলারে অনেক যাত্রী নেমে যান।

পরে সকাল ৯টায় চর থেকে নামানো হলে ২ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয় লঞ্চটি।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ