সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমান খান বলেন, করদাতারা যেন দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড সব লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন হেড মিশেল ক্রেজা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন দাখিলের ওয়েবসাইট বড় আকারে চালু করে এনবিআর। যেখানে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে অনলাইন রিটার্ন দাখিল করেছেন ২০ হাজারের বেশি আয়করদাতা।
এমএইচ





