তিনি বলেন, এই কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন—যারা দেশের কল্যাণে সাহসিকতার সঙ্গে কাজ করবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে গর্বের সঙ্গে উপস্থাপন করবে।
জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। দিবসটির প্রতিপাদ্য ছিল—আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।
ড. ইউনূস বলেন, এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী। এ দিনে আমি বাংলাদেশের সব কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানাই।
তিনি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় গত জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে কিশোরী ও নারীরা সামনের সারিতে ছিল। তারা আমাদেরকে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। সমাজে ছেলে ও কন্যাশিশুর সমতা প্রতিষ্ঠায় সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একাধিক সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।
শেষে ড. ইউনূস জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
এনএইচ