তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ।
শনিবার (২ মার্চ) রাত ১০টা ২২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাশেদ বিন খালেদ বলেন, জিন্দাবাহার এলাকার আওলাদ হোসেন লেনের একটি বাসার দোতলায় একটি গুদামঘরে (ঝুট কাপড়সহ বিভিন্ন মালামাল) আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
এনএইচ





