কুষ্টিয়ার দৌলতপুরে র্যাব অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।
র্যাব-১২ কুষ্টিয়া জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, হোসনাবাদ ক্যাম্পের র্যাবের একটি আভিযানিক দল দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া উত্তরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ২২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিল এর বিষয়ে দৌলতপুর থানায় একটি জিডি করা হয়েছে। দৌলতপুর থানার জিডি নং- ৫১৩।
জেডআই





